হুতি বিদ্রোহী
যুক্তরাজ্যের টাইফুন যুদ্ধবিমান যাচ্ছে সৌদিতে, পেছনে দীর্ঘ সামরিক সম্পর্ক
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে টাইফুন যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর এসব যুদ্ধবিমান প্রতিরক্ষামূলক কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি সৌদি আরবকে আকাশে যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের সহায়তা দিতে পরিবহন উড়োজাহাজ ও সামরিক উপদেষ্টাও পাঠাচ্ছে দেশটি। যুক্তরাজ্য ও সৌদি আরবের কয়েক দশকের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এসেছে এই সিদ্ধান্ত।
রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয় হামলা, নিহত ১
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় দফায় হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। গতকাল রোববার বিমানবন্দরের একটি যাত্রী হলে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রজেক্টাইল আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের ৪ নম্বর যাত্রী টার্মিনালের একটি অংশে আগুন ধরে যায়। এ ছাড়া বিমানবন্দরের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সর্বশেষ হামলায় হতাহত হওয়ার কোনো তথ্য জানানো হয়নি।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নাঙ্গলকোটের নাসরুল্লাহ
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। গত শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে।
সৌদি আরবে তুরস্ক–পাকিস্তানের দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। নতুন ত্রিদেশীয় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের মাটিতে প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েন করা হবে বলে সোমবার (৫ অক্টোবর) তিন দেশ যৌথভাবে জানিয়েছে।